আবার পথ দুর্ঘটনা ঘটলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্ণজোড়ায়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রায়গঞ্জ থেকে দ্রুত গতিতে আসা মোটরবাইক আরোহী ধাক্কা মারে রাস্তার ওপর রাখা গতি নিয়ন্ত্রক ব্যাড়িয়ার এ। পাশাপাশি কেউ কেউ দাবী করছেন কোনো গাড়ি পেছন থেকে ধাক্কা মারে ওই যুবককে। ঘটনাস্থলে উদ্ধার হয় একটি মোটরবাইক তার নাম্বার দেখে ব্যক্তির খোঁজ জানার চেষ্টা করছে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক কে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দারা। পুলিশ আহত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/1puZzDl-PWY